
স্টাফ রিপোর্টার. বান্দরবান: বান্দরবানে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি দলের সাংগঠনিক কার্য়ক্রম অব্যহত রয়েছে। এ সাংগঠনিক কার্য়ক্রমের ধারাবাহিকতায় রোয়াংছড়ি উপজেলায় সাংগঠনিক সফর করে জেলা এনসিপি। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১ টায় বটতলা এলাকায় রোয়াংছড়ি উপজেলা আহবায়ক কমিটির উদ্যোগে সাংগঠনিক পরিচিতি সভা আয়োজন করা হয়েছে। এ সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা আহবায়ক মংসা প্রু চৌধুরী। তিনি বক্তব্য শেষে রোয়াংছড়ি উপজেলা আহবায়ক কমিটি ঘোষনা করেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আহবায়ক পুহ্লা অং মারমা। সভায় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক মো: আল মামুন, শৈক্যচিং মারমা, বিপ্লব চাকমা, যুগম সদস্য সচিব সাইম হোসেন, জুলাই যৌদ্ধা বিষয়ক সম্পাদক আবদুল গফুর, সদস্য আসাদ ও রোয়াংছড়ি উপজেলা আহবায়ক কমিটি নেতৃবৃন্দ।

অপরদিকে জেলা আহবায়ক কমিটির একটি টিম রুমা উপজেলায় সাংগঠনিক সফর করেছে। এ দলের নেতৃত্বে ছিলেন যুগ্ম আহবায়ক শার্লী মারমা। এ দলে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব লুক চাকমা, যুগ্ম সদস্য সচিব এসিং মারমা, অংথুই মারমা, সাংগঠনিক সম্পাদক তৌকির আজাদ অভি।

