লোহাগাড়া-সাতকানিয়ায় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এনসিপি প্রার্থী মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ

পুষ্পেন চৌধুরী, প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম): লোহাগাড়া-সাতকানিয়া (চট্টগ্রাম-১৫) সংসদীয় আসন থেকে এনসিপি দলের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মাবুদ। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের কাছ থেকে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি দলের চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সদস্য সানজিদা রহমান ও জাওয়াদ বিন আরিফ এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আদনান ও অন্যান্যরা।

            এ ব্যাপারে এনসিপির প্রার্থী মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মাবুদ বলেন, তরুনদের সমন্বয়ে গড়া এনসিপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। সুষ্ঠু, অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে আমরা অবশ্য জয় লাভ করবো। আমি সবসময় সাতকানিয়া-লোহাগাড়ার মানুষের পাশে থাকবো।          লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, সকল ধরণের নির্বাচনী আচরন বিধি মেনে এ আসনে খুব সুন্দর, প্রতিযোগিতাপূর্ণ এবং নিরপেক্ষ নির্বাচন হবে। ভোটাররা উৎসাহ নিয়ে ভোট কেন্দ্রে যাবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *