যুব হকি বিশ্বকাপ: সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেলেন আমিরুল

খেলা ডেস্ক: জার্মানি যুব হকি বিশ্বকাপে চ্যাম্পিয়ন। ভারতের চেন্নাইয়ে ফাইনালে স্পেনকে টাইব্রেকারে হারায় তারা। নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। পরবর্তীতে টাইব্রেকে চ্যাম্পিয়ন হয় জার্মানি। স্বাগতিক ভারত আর্জেন্টিনাকে হারিয়ে ব্রোঞ্জ জেতে।

            বাংলাদেশ ১৭ তম হয়ে টুর্নামেন্ট শেষ করেছে। মাদুরাই থেকে আবার চেন্নাইয়ে ফিরেছে ফাইনাল দেখতে। বাংলাদেশের অন্য খেলোয়াড়দের জন্য শুধু ফাইনাল দর্শন হলে আমিরুলের জন্য ছিল বিশেষ স্বীকৃতি। চ্যাম্পিয়ন, রানার্স আপ দলের ট্রফির পাশাপাশি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাকে পুরস্কার দিয়েছে এফআইএইচ। আমিরুল সর্বোচ্চ গোলদাতার পুরস্কার হিসেবে ২ হাজার ডলার পেয়েছে।

            বাংলাদেশের আমিরুল ছয় ম্যাচে ১৮ গোল করে। এর মধ্যে পাঁচটি হ্যাটট্রিক ও চার ম্যাচে সেরা হয়েছে। আমিরুলের সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি হকি তো বটে, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিশেষ এক স্বীকৃতি।

            ২০১৯ সালে ইংল্যান্ড বিশ্বকাপে সাকিব আল হাসান বল ও ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স করেছিল। টুর্নামেন্ট সেরা হওয়ার অন্যতম দাবিদার হলে শেষ পর্যন্ত তিনি এ পুরস্কার পাননি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *