
স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে ওসমান হাদীর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করে উত্তেজিত ছাত্র জনতা। উত্তেজিত ছাত্র জনতার এ কর্মসুচির সাথে সংহতি ও একাত্নতা ঘোষনা করে এনসিপি। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০ টায় জেলা শহরে ওসমান হাদীর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উত্তেজিত ছাত্র জনতা। পরে জেলা এসপি অফিস ও থানার সামনে পথসভা করে।
এ সময় বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের দ্রুত সময়ে গ্রেফতার করতে হবে। সারাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতারা স্বাধীনভাবে চলাফেরা করছে। অনেকে জামিনে মুক্ত হয়ে জামাই আদরে ঘোরাফেরা করছে। তারা দেশের আইন শৃঙ্খলা বিঘ্ন, অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি করছে। তাদেরকে দ্রুত সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাদের গ্রেফতার করতে হবে। বক্তারা আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনে বান্দরবানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতারা বিঘ্ন ও অরাজকতা সৃষ্টি করার আশঙ্কা রয়েছে। শান্তিপুর্ণ জাতীয় নির্বাচনের লক্ষে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিকে ৪৮ ঘন্টার মধ্য গ্রেফতার করতে হবে। জাতীয় নির্বাচনে সময় আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখতে বান্দরবানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাদের গ্রেফতার করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাদের গ্রেফতার না করলে আগামীতে আরো কঠোর কর্মসুচী দেয়া হবে বলে হুশিয়ারী দেন বক্তারা। সারাদেশে আইন শৃঙ্খলা, অরাজকতা ও নৈরাজ্য সঠিকভাবে প্রতিহত করতে না পারালে দ্রুত সময়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে ছাত্র জনতা।
এ সময় ছাত্র জনতার নেতৃবৃন্দ ও এনসিপি নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

