বান্দরবানে এনসিপি জেলা আহবায়ক কমিটির ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভতে পুষ্পস্তবক অর্পণ: কেন্দ্রীয় কমিটিকে আল্টিমেটাম দিয়ে এনসিপি অপর পক্ষের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভতে জুলাই শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি জেলা আহবায়ক কমিটি। এ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এনসিপি নবগঠিত জেলা আহবায়ক কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল ৩ টায় ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভতে পুষ্পস্তবক অর্পণ করেছে এনসিপি জেলা আহবায়ক কমিটি। পুষ্পস্তবক অর্পনের পর নবগঠিত জেলা আহবায়ক কমিটির আহবায়ক মং সা প্রু (চৌধুরী) এবং সদস্য সচিব মোহাম্মদ এরফানুল হক নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা জানান। এ সময় খুব দ্রুত সময়ের মধ্যে জেলার সব উপজেলায় এবং ইউনিয়ন কমিটি গঠনে কাজ শুরু করার আশাবাদ ব্যক্ত করেন। পুষ্পস্তবক অর্পনের সময় নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দরা ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

            অপরদিকে এনসিপি জেলা আহবায়ক কমিটি নিয়ে বিভেদ সৃষ্টি ও কেন্দ্রীয় কমিটিকে আল্টিমেটাম দিয়ে এনসিপি অপর পক্ষ সংবাদ সম্মেলন করে। শুক্রবার বিকাল ২ টায় জেলা শহরের একটি হোটেলে এ সংবাদ সন্মেলন আয়োজন করে অপর পক্ষ এনসিপি। এ সংবাদ সন্মেলনে এনসিপি গত সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক মো: শহীদুর রহমান সোহেল কেন্দ্রীয় কমিটিকে এ আল্টিমেটাম দেয়।

            গত ৪ ডিসেম্বর ২০২৫ খ্রি: তারিখে ৯১ সদস্য বিশিষ্ট এনসিপি জেলা আহবায়ক কমিটি অনুমোদন দেয় এনসিপি কেন্দ্রীয় কমিটি।

এ জেলা আহবায়ক কমিটির মধ্যে গত জেলা সমন্বয় কমিটির সদস্য ও নতুন কর্মী সমন্বন্বে কমিটি গঠনের প্রস্তাব দেয়া হয়। গত সমন্বয় কমিটির পাঠানো এ প্রস্তাবনায় ৯১ সদস্য বিশিষ্ট এনসিপি জেলা আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে এনসিপি কেন্দ্রীয় কমিটি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *