
স্টায় রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি জেলা আহবায়ক কমিটি অনুমোদন দেয় এনসিপি কেন্দ্রীয় কমিটি। এ এনসিপি জেলা আহবায়ক কমিটিতে আহবায়ক মং সা প্রু চৌধুরী ও সদস্য সচিব মোহাম্মদ এরফানুল হক দায়িত্ব পয়েছেন। এবারে এনসিপি জেলা আহবায়ক কমিটিতে ৯১ সদস্য করা হয়। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এনসিপি জেলা আহবায়ক কমিটি অনুমোদন করেছে এনসিপি কেন্দ্রীয় কমিটি। গত জেলা সমন্বয় কমিটির সদস্য ও নতুন কর্মী সমন্বয়ে জেলা আহবায়ক কমিটির গঠন করা হয়।
গত জেলা সমন্বয় কমিটির মেয়াদ শেষ হলে এনসিপি কেন্দ্রীয় কমিটির নিকট ৯১ সদস্য বিশিষ্ট বান্দরবান এনসিপি জেলা আহবায়ক কমিটি অনুমোদনের জন্য প্রস্তাবনা পাঠানো হয়।



