এনসিপি দলের সংবাদ বিজ্ঞপ্তি: তৃণমূলকে বার্তা দিলেন সদস্য সচিব

জাতীয় ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি-এনসিপি তৃণমূলের জন্য বার্তা দিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বার্তার বিষয়টি উল্লেখ করা হয়েছে। প্রতিবাদী বক্তব্য হবে, কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকিতে পরে এমন কোনো বিষয়ে এনগেজড হওয়া যাবে না। আমরা হাদি ভাইয়ের খুনিদের বিচার চাই। কিন্তু আমাদেরকে ব্যবহার করে কোনো তৃতীয় পক্ষ যেন দেশের নিয়ন্ত্রণ নেওয়ার কোনো সুযোগ না পায় সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। জনসাধারণকে সাবধান রাখার দ্বায়িত্ব আমাদের। ইনকিলাব, জিন্দাবাদ।

            সংবাদ বিজ্ঞপ্তিতে বার্তায় উল্লেখ করা হয়, এনসিপির তৃণমূলের সব স্তরের নেতাকর্মীকে স্থানীয় পর্যায়ে বিক্ষোভ আয়োজন করতে হবে। শহীদ শরিফ ওসমান হাদি ভাইয়ের খুনিদের গ্রেপ্তার ও বিচার। জুলাই গণহত্যার খুনিদের ভারত থেকে দেশে প্রত্যাবর্তন। বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। আওয়ামী সন্ত্রাসী ও দোসরদের গ্রেপ্তার এবং নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা। সংবাদ মাধ্যমের উপর হামলার প্রতিবাদ। ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সর্বস্তরের জনতাকে সঙ্গে নিয়ে বিক্ষোভ আয়োজন করা।

            আরো উল্লেখ করা হয়, বিক্ষোভ চলবে কিন্তু কোনোভাবে কোনো বিশৃঙ্খলায় জড়ানো যাবে না। আন্দোলনে নানা ধরনের হঠকারী গ্রুপ অনুপ্রবেশ করে স্যাবটাজ করার পরিকল্পনায় আছে। তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীদের এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হলো।

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *