
পুষ্পেন চৌধুরী, প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম): লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুনগত মান্নোনয়ন ও অভিভাবকদের সচেতন করার লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। রবিবার (৯ নভেম্বর) দুপুরে স্কুলের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু অরুন কান্তি পালের সভাপতিত্বে ও মাষ্টার আবদুর ছবুরের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোস্তাক আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য সমাজসেবক ডাঃ মোঃ হেলাল উদ্দীন ও সেলিম উদ্দীন। আরো উপস্থিত ছিলেন মোঃ ইলিয়াস মোঃ নাজিম উদ্দীন ও অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
সমাবেশে প্রধান অতিথি বলেন, একজন ছাত্রের ভালো ফলাফলের জন্য অভিবাবকদের আরো সচেতন হতে হবে। অভিবাবকরা সচেতন ও দায়িত্বশীল হলে স্কুলের পরিবেশ ও শিক্ষার মান আরো উন্নত হবে।

