খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাময়: খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর রাখছেন রাষ্ট্রপতি

জাতীয় ডেস্ক: এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। রোববার (৩০ নভেম্বর ) খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। ২৩ নভেম্বর রাতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া।

            চিকিৎসকরা জানান, তার ফুসফুসে ইনফেকশন হয়েছে। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা সংকটাময়। সবশেষ পরিস্থিতি সম্পর্কে গতকাল রাতে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, থেকে বিএনপি চেয়ারপারসনকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

            গত তিনদিন ২৭, ২৮ ও আজ ২৯ তারিখ; আলহামদুলিল্লাহ ওনার অবস্থা একই পর্যায়ে আছে। এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি, চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন, সেটা তিনি গ্রহণ করতে পারছে। বেগম খালেদা জিয়া সার্বক্ষণিক চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে, চিকিৎসার সব কিছু সমন্বয় করছে। বিএনপি এ নেতা বলেন. তার মায়ের জন্য আমাদের চেয়ারপারসনের জন্য তিনি উদ্বেগ উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন আমি যতটুকু জানি, প্রতি মুহূর্তে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে তিনি সবসময় কথা বলছেন এবং তাকে বিদেশ নিয়ে যাওয়ার ব্যাপারে তার শারীরিক অবস্থা কখন কীভাবে হবে। এ নিয়ে আমি বলব যে, উনি ঘুমানোর সময় পায় কিনা সন্দেহ রয়েছে। এত উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে তাকে কাটতে হচ্ছে।

            স্বাস্থ্যের খবর রাখছেন রাষ্ট্রপতি:সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে হাসপাতালে ফুল পাঠিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে রাষ্ট্রপতির পক্ষে ফুল নিয়ে এভারকেয়ার হাসপাতালে যান তার এপিএস সাগর হোসেন। টেলিফোনে নিয়মিত খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর রাখছেন রাষ্ট্রপতি। এর আগে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রপতি। তার রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চান তিনি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *