এনসিপি দলের মনোনয়ন ফরম সংগ্রহের সময় বাড়ল: সংগ্রহ করা যাবে অনলাইনে

জাতীয় ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি-এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশীদের আবেদন সংগ্রহের সময়সীমা বাড়ানো হয়। আগামী ২০ নভেম্বর পর্যন্ত বাড়ানো সময়ে মনোনয়ন পত্র সংগ্রহ করা যাবে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মধ্যরাতে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী এ ঘোষণা দিয়েছে। পূর্বের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মনোনয়ন সংগ্রহের শেষ সময় ছিলো। এর আগে গত ৬ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে দলটি।

এনসিপি দলীয় সূত্র জানায়, নতুন শিডিউল অনুযায়ী এনসিপি দলের মনোনয়নের জন্য আবেদন করার সর্বশেষ তারিখ আগামী ২০ নভেম্বর। অনলাইনে আবেদন করতে হলে, যে কেউ ওয়েবসাইটে প্রবেশ করে ফর্ম পূরণ ও জমা দিতে পারবেন। আর সরাসরি আবেদনের ক্ষেত্রে মনোনয়ন আবেদন ফর্ম সংগ্রহ করা যাবে দুইভাবে। ১. সরাসরি এনসিপি দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে (২য় তলা)। ২. এনসিপি দরের মুখ্য সংগঠক (উত্তর ও দক্ষিণাঞ্চল) অথবা বিভাগীয় ১০ সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে যোগাযোগ করে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *