সোনারগাঁও জাদুঘর, পানাম, তাজমহল: পর্যটক ও দর্শনার্থীদের আকর্ষণ

পর্যটন ডেস্ক: নারায়ণগঞ্জে পর্যটকদের আকর্ষণ সোনারগাঁয়ের জাদুঘর, পানাম সিটি ও তাজমহল। এ দর্শনীয় স্থানগুলো ঈদের ছুটির অবসর সময় ও পর্যটকদের ভ্রমণের জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এ পর্যটন কেন্দ্রগুলো সবার জন্য উন্মুক্ত রাখা হয়। খুলে রাখা হয় জাদুঘর ও পানাম সিটি।

            পর্যটক ও দর্শনার্থীদের কথা মাথায় রেখে এ সব পর্যটন কেন্দ্রগুলোতে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। স্পট টিম, টহল টিমের পাশাপাশি সাদা পোশাকে সদস্যদের নিয়োজিত করা হয় এ সব স্থানে আগত দর্শনার্থীদের জন্য।

            ইতোমধ্যে সোনারগাঁও জাদুঘর, পানাম সিটি, তাজমহল ও বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো প্রস্তুত করেছে কর্তৃপক্ষ। এ সব কেন্দ্রের নিরাপত্তায় দর্শনার্থীদের জন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। দুটি টিম সোনারগাঁও জাদুঘর ও পানাম সিটিতে থাকে। একাধিক মোবাইল পেট্রোল টিম বাকি কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করে। এ ছাড়া সাদা পোশাকে সিভিল টিম বিশেষ নজরদারির দায়িত্ব পালন করে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *