শহীদ মিনারে আয়োজন বিশাল জনসমাবেশ: ঘোষণা দেওয়া হবে নতুন বাংলাদেশের ইশতেহার-এনসিপি

জাতীয় ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি-এনসিপি জানিয়েছে, আগামীকাল শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে। শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

            ফেসবুক পোস্টে বলা হয়, আগামীকাল (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে। ইতিহাসের এ সন্ধিক্ষণে দেখা হচ্ছে আপনাদের সাথে।

            এর আগে গত বুধবার বিকেলে নরসিংদী শহরের পৌরসভার সামনে আয়োজিত পথসভায় এনসিপি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে। সে দিন সবাইকে শহীদ মিনারে যোগদানের আমন্ত্রণ জানিয়ে নাহিদ ইসলাম আরও বলেন, আপনারা সে দিন সঙ্গে থাকলে সব দাবি আমরা আদায় করে ছাড়ব।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *