
পুষ্পেন চৌধুরী, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগামের লোহাগাড়া উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী জেনারেল মাওলানা আবুল কালাম মঙ্গলবার (৫ আগষ্ট) সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্নাইল্লাহি রাউজিন)। তিনি পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক, পদুয়া এ.সি.এন উচ্চ বিদ্যালয় পরিচালানা কমিটির সভাপতি ও পদুয়া হামিদ মসজিদের খতিব। তার বাড়ী লোহাগাড়া উপজেলার পদুয়া তেওয়ারীখীল গ্রামে এবং মৃত সালেহ আহমদের পুত্র।
জানা যায়, জুলাই গণঅভ্যুথানের বর্ষপুর্তি উপলক্ষে লোহাগাড়ায় আয়োজিত গণমিছিল অনুষ্ঠানে অংশগ্রহনের পর তিনি অসুস্থতা বোধ করেন। তাৎক্ষনিকভাবে তাকে ভর্তি করা হয় স্থানীয় এক বেসরকারী হাসপাতালে। সেখানে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
লোহাগাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আসাদ উল্লাহ জানান, তিনি কিছুদিন যাবত হৃদরোগে ভুগছিলেন। তবে আজকে গরমের মধ্যে গনমিছিলে অংশ নেয়ার পর অসুস্থ হওয়ার কিছুক্ষণ পর হাসপাতালে মারা যান। তার জানাযার বিষয়ে জামায়াত নেতৃবৃন্দ রাত ৯ টায় সিদ্বান্ত নিবে।

