লোহাগাড়ায় এসপিএন সাংস্কৃতিক একাডেমির ১৪ তম বর্ষপূর্তি উদযাপন

পুষ্পেন চৌধুরী, প্রতিনিধি, লোহাগাড়া: লোহাগাড়ায় বর্ণাঢ্য আয়োজনে এসপিএন সাংস্কৃতিক একাডেমির ১৪ তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। শুকবার (২২ আগষ্ট) বিকেল ৩ টায় উপজেলা মিলনায়তনে এ বর্ষপূর্তির অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল।

            অনুষ্ঠানে এসপিএন সাংস্কৃতিক একাডেমির পরিচালক আকাশ দাশের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটিয়াস্থ প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমীর নির্বাহী পরিচালক আব্দুল্লাহ ফারুক রবি, গীতিকার ও সুরকার বেলাল উদ্দিন হৃদয়, সংগীত শিক্ষক খোকন মালাকার, সাংবাদিক ও অধ্যাপক পুষ্পেন চৌধুরী, সাংবাদিক খোকন সুশীল, সাংবাদিক সাইফুল ইসলাম, সাংবাদিক দেশপ্রিয় বড়ুয়া, সাংবাদিক এম দলিলুর রহমান, সংগীত শিল্পী ও শিক্ষক ইলা চৌধুরী, সংগীত শিক্ষক বাবলা পাল, সংগীত শিক্ষক সজীব চৌধুরী, চিত্রশিল্পী ও শিক্ষক টিকলু দে, তবলা শিক্ষক রবিন দাশ, নৃত্যশিল্পী সংগীতা ভট্টাচার্য ও সুকান্ত চৌধুরী প্রমূখ। এ সময় এসপিএন সাংস্কৃতিক একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রা দাশ, রতন দাশ,পরিচালক লিজা দাশ, সাগর দাশ, শিক্ষার্থী যমুনা দাশ, অপি সেন, রাতুল দে, টিপলু মিত্র, দেবাশীষ বড়ুয়া ও শিশুশিল্পী রঙ্গিন দে, শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

            অনুষ্ঠানে এসপিএন সাংস্কৃতিক একাডেমির পটিয়া শাখা, লোহাগাড়ার আমিরাবাদ শাখা, পদুয়া শাখা, সুখছড়ী শাখা,সাতকানিয়ার বাজালিয়া শাখা, কেওচিয়া শাখা ও মিঠাদিঘীর শিক্ষার্থীদের অংশগ্রহণে দলীয় সংগীত, দলীয় নৃত্য, একক সংগীত ও একক নৃত্য পরিবেশিত হয় এবং সর্বশেষ শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *