বান্দরবানে মানববন্ধন: বাজারফান্ড ভুক্ত জমির লীজের মেয়াদ ৯৯ বছর করার দাবি করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ

মো: তুহিন হোসাইন, স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে মানববন্ধন করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে জেলা প্রশাসক কার্যালয় সামনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নেতাকর্মীরা এ মানববন্ধন করেছে। এ মানববন্ধন পার্বত্য চট্টগ্রামে তিন জেলায় বাজারফান্ড ভুক্ত জমির লীজের মেয়াদ ৯৯ বছরে উন্নীত করা, বন্ধ রাখা ব্যাংক ঋণ চালু করা, ৬১ জেলার ন্যায় রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ভূমি ব্যবস্থাপনা চালু করা ও তথাকথিত রাজার সনদ বাতিলের দাবী করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

            এ সময় বক্তারা বলেন, বান্দরবান জেলায় বাজারফান্ড ভুক্ত জমির লীজের মেয়াদ ৯৯ বছর, বন্ধ রাখা ব্যাংক ঋণ চালু করা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ভূমি ব্যবস্থাপনা চালু করা ও তথাকথিত রাজার সনদ বাতিল অতি বিলম্বে করতে হবে। তা না হলে নাগরিক পরিষদের নেতাকর্মীরা অতি শীঘ্রই বিভিন্ন কর্মসূচি ঘোষণা করবে এবং জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করার মত কর্মসূচি ঘোষণা করবে।

            মানববন্ধনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলার (ভারপ্রাপ্ত) সভাপতি আবুল কালাম আজাদ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো: মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো: নাছির উদ্দিন। সঞ্চালনায় ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহজালাল। এ সময় জেলা ছাত্র পরিষদের সভাপতি আসিফ ইকবাল ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *