
জাতীয় ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের একবছর পেরিয়ে গেল বৈষম্যহীন এবং পরিকল্পিত বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষার অগ্রগতি এখনো সেভাবে পরিলক্ষিত হয়নি এ উল্লেখ করেছে জুলাই সংলাপ আলোচকরা। বুধবার (২০ জুলাই) বাংলামোটরে জুলাই সংলাপ আয়োজন করা হয়েছে। এ সময় বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান: বৈষম্যহীন ও পরিকল্পিত বাংলাদেশ গড়ার প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সংলাপে বক্তারা এ কথা বলেন।
সংলাপে বক্তারা বলেন, অর্থনৈতিক সূচকে বেশ কিছুটা সাফল্য এসেছে। মানুষ এখন আগের চেয়ে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে ৷ বিপরীতে মানুষের যাপিত জীবনের সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ অনেকটাই সীমিত। অনেক সংস্কার কমিশন হলে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার নিয়ে উদ্যোগ নেয়া হয়নি। তারা বলেন, আমলাতন্ত্রের যথাযথ সংস্কার ও জনবান্ধব করার উদ্যোগ স্তিমিত হয়ে গিয়েছে। তারপর জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগকে যথাযথ স্মরণ করে বৈষম্যহীন ও পরিকল্পিত বাংলাদেশ গড়তে সবার ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই।
বিআইপি সংগঠনের সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খানের সভাপতিত্বে জুলাই সংলাপে অংশ নেন জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থী, পরিকল্পনাবিদ, সংশ্লিষ্ট পেশাজীবী ও বিশ্ববিদ্যালয় শিক্ষক উপস্থিত ছিলেন।
গত ৫ আগস্ট ২০২৪ খ্রি: বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ডাকা লং মার্চ টু ঢাকা কর্মসূচির ফলে আওয়ামী সরকারের পতন ঘণ্টা বেজে ওঠে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে দেশের আওয়ামী লীগ সরকার পতন হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন। শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। বিশ্ব আর একাটা শ্রীলঙ্কা স্টাইলে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতনের ঘটনা প্রত্যেক্ষ করে। পরে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। এ দিন বেলা আড়াই টায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা ভারতে নিরাপদ আশ্রয়ে উড্ডয়ন করেন। এ সময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন। এরপর বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণভবন দখলের এমন দৃশ্য দেখা যাওয়ার কিছুক্ষণ পর জাতীয় সংসদ ভবনে প্রবেশ করে উল্লাস করতে দেখা যায়। এরপর বিকেল ৪ টায় জাতির উদ্দেশে ভাষণ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ইতিহাসে আখ্যায়িত হয় এটি সফল জুলাই গণঅভ্যুত্থান।

