
পুষ্পেন চৌধুরী, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি: লোহাগাড়া উপজেলায় নানা আয়োজনের মধ্যে সনাতনী সম্প্রদায়ের দুই দিন ব্যাপী জন্মাষ্টমীর শুভ উদ্ভোধন হয়। শুক্রবার (১৫ আগষ্ট) লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের করুনাময়ী কালী মন্দিরে এ জন্মাষ্টমী শুরু হয়েছে। সকাল থেকে গীতাপাঠ, ধর্মীয় সংগীত ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা হয়। এতে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনীতিবিদ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ভগবান শ্রী কৃষ্ণ ছিলেন একজন মহামানব। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে প্রত্যেক ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে। কোন বিভেদ বা হানাহানি কোন ধর্ম সমর্থন করেনা। বাংলাদেশের অগ্রগতি তখন সম্ভব যদি সব ধর্মের মানুষ নিরাপদ থাকে।
জন্মাষ্টমী উদযাপনের সভাপতি পলাশ দাশের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল মোস্তফা আমিন, ছলিম উদ্দিন খোকন, সাজ্জাদুর রহমান চৌধুরী, সালাউদ্দিন চৌধুরী সোহেল, ফৌজল কবির ফজলু ও আবু সাইদ চৌধুরী টিটু, আবু সেলিম চৌধুরী, শিক্ষক সুনীল চৌধুরী, শিক্ষক প্রদীপ দাশ, সুভাষ নাথ, মৃনাল দাশ, সুমন মজুমদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জন্মাষ্টমী উদযাপনের সাধারন সম্পাদক খোকন সুশীল।

