
স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে বিভিন্ন কর্মসুচি আয়োজনে উদযাপিত হয় আন্তর্জাতিক আদিবাসী দিবস। এ আন্তর্জাতিক আদিবাসী দিবসে প্রতিপাদ্য বিষয় ছিল আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ। শনিবার (০৯ আগস্ট) সকালে শহরের রাজার মাঠে আলোচনা সভা ও গণসংগীত আয়োজন করা হয়েছে। এ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসুচি আয়োজন করে বান্দরবান আদিবাসী দিবস উদযাপন কমিটি।
এ সময় বান্দরবান আদিবাসী দিবস উদযাপন কমিটির সভাপতি ডা. মং উষাথোয়াই এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিজেএসএস নেতা ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং মারমা। এ সময় বিষেশ অতিথি উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইচ প্রু মাষ্টার, সাংবাদিক ও কথা সাহিতিক এহসান মাহমুদ, বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, পিসিজেএসএস নেতা এবং বাংলাদেশ আদিবাসী ফোরামের তথ্য ও প্রচার সম্পাদক দীপায়ন খীসা, গণসংহতি দরের নেতা ও জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট উবাথোয়াই মারমা, আদিবাসী দিবস উদযাপন কমিটির যুগ্ন আহবায়ক নারী নেত্রী সূচিত্রা তঞ্চঙ্গ্যা ও বান্দরবান আদিবাসী দিবস উদযাপন কমিটি বিভিন্ন নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আন্তর্জাতিকভাবে আদিবাসীরা বিভিন্ন কর্মসুচি আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করছে। এ দেশের আদিবাসীদের জাতিসংঘের সনদ অনুযায়ী সরকারকে স্বীকুতি দিতে হবে। দ্রুত সময়ে আন্তর্জাতিক আদিবাসীদের অধিকার বাস্তবায়ন এবং আদিবাসীদের জীবনধারা ও সংস্কৃতির উন্নয়নে কাজ করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান সভায় বক্তারা।
আলোচনা সভার শেষে বান্দরবানে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীর জীবনধারা ও সংস্কৃতির বিভিন্ন গণসংগীত ও নৃত্য পরিবেশন করা হয়। এরপর চাকমা, মারমা, ত্রিপুরা, ম্রো, তংচংঙ্গা, বম, চাক, খুমি, খিয়াং, লুসাই ও পাংখোয়া এ ১১ টি আদিবাসী জনগোষ্ঠীর নারী ও পুরুষেরা বর্নিল পোশাকে দাবি সম্বলিত বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে এ বর্ণাঢ্য র্যালীতে অংশগ্রহন করে।

