
পুষ্পেন চৌধুরী, প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম): চট্টগ্রামে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) উদ্যোগে নেটওয়ার্ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। বৃহষ্পতিবার (৩ জুলাই) নগরীর স্থানীয় একটি রেস্তোরায় এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশবাদী সংগঠক ও সাংবাদিক আলিউর রহমানের সভাপতিত্বে এতে সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন বেলার ঢাকার সমন্বয়ক এ এম এম মামুন, চট্টগ্রাম বেলার ফিল্ড ফ্যাসিলিটেটর মনিরা পারভীন । এতে চট্টগ্রাম বিভাগের বেলার সকল নেটওয়ার্ক সদস্য অংশ নেন।
সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম শহরের বিভিন্ন পাহাড় কাটা, পাহাড়ে অবৈধ বসতি স্থাপন, নদী দূষণ, চুনতি অভয়ারণ্য সংরক্ষণ ও জীববৈচিত্র রক্ষা, ফেনী ও মীরসরাইয়ের বিভিন্ন নদী রক্ষাসহ পার্বত্য চট্টগ্রামের পাহাড় রক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সব বিষয়ে পরবর্তী করণীয় নিয়ে নেটওয়ার্ক সদস্য মতামত নেয়া হয়। তাছাড়া পরিবেশ সুরক্ষা ও জীববৈচিত্র রক্ষায় বিভিন্ন আইনী পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। বেলায় কর্মরত বিভিন্ন এলাকার নেটওয়ার্ক সদস্য পরিবেশ বিষয়ে জ্ঞান বৃদ্ধি ও সচেতনতা বাড়াতে বিভিন্ন ইস্যু ভিত্তিক আলোচনা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে এডভোকেট মুজিবুর রহমান খান, জোয়াম লিয়ান আমলাই, বেতার শিল্পী দিলরুবা খানাম, সাংবাদিক যথাক্রমে পুষ্পেন চৌধুরী, সুজিত সাহা, শ্যামল রুদ্র, মো. ইকবাল, আশরাফ উদ্দিন আহমদ, আলী নেওয়াজ টিটু, দীপংকর মজুমদার, রেজাউল করিম, তমিজ উদ্দিন আহমদ প্রমুখ।

