এনসিপি দেশ গড়তে জুলাই পদযাত্রায় বান্দরবান: সংবিধানে সব জাতিগোষ্ঠী স্বিকৃতি দেয়া হবে-নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার, বান্দরবান: সারাদেশ ব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি গ্রহন করে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। দেশের ৬৪ জেলায় এনসিপি দলের কেন্দ্রীয় কমিটি ঘোষিত দেশ গড়তে জুলাই পদযাত্রা অব্যাহত রয়েছে। এ কর্মসূচির ধারাবাহিকতায় দেশ গড়তে জুলাই পদযাত্রায় এনসিপি বান্দরবান জেলায় পদার্পন করেছে। শনিবার (১৯ জুলাই) রাত ৮ টায় জেলা সদরে মুক্ত মঞ্চ কাছে এক পথসভা আয়োজন করা হয়েছে। এ কর্মসূচি পালনে পথসভা আয়োজন করেছে বান্দরবান জেলা এনসিপি দলের জেলা সমন্বয় কমিটি।

            দেশ গড়তে জুলাই পদযাত্রা এ কর্মসূচির আয়োজিত পথসভায় প্রধান অতিথি জাতীয় নাগরিক পার্টি-এনসিপি দলের প্রধান ও কেন্দ্রীয় কমিটির আহবায়ক নাহিদ ইসলাম রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, দেশ পুনর্গঠন, পার্বত্য চট্টগ্রামের সম্প্রীতি, সংবিধানে সব জাতিগোষ্ঠী স্বিকৃতি, জুলাই সনদ বাস্তবায়ন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বান্দরবান জেলাবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

            নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে বহু জাতিগোষ্ঠী রয়েছে। সংবিধানে সব জাতিগোষ্ঠী স্বিকৃতি দেয়া হবে। দেশ পুনর্গঠনের লক্ষে রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করতে হবে। মুজিববাদ নানা কায়দায় জনগণকে বিভাজন করে রেখেছে। আর বিভাজন নয়, চাই সম্পীতি ও ন্যায্য অধিকার।

            এ সমাবেশে আরও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এনসিপি দলের কেন্দ্রীয় কমিটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, দক্ষিনাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনীম জারা, যুগ্ম সচিব নাহিদা সরোয়ার নিভা, পার্বত্য অঞ্চল তত্বাবধায়ক ও যুগ্ন মুখ্য সংগঠক ইমন সৈয়দ ও চট্টগ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি।

            এ পথসভা সমাবেশে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা এনসিপি দলের জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক মো: শহীদুর রহমান সোহেল। এ সমাবেশে সঞ্চানা দায়িত্ব পালন করেন আ ছা ই ম সায়েম হোসেন ও লুক চাকমা। এ সময় উপস্থিত ছিলেন এনসিপি দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও বান্দরবান জেলা এনসিপি দলের জেলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ। এ জুলাই পদযাত্রা উপলক্ষ্যে জেলার ৭ টি উপজেলা থেকে ব্যানার ও ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেয়। সমাবেশে অপ্রিতীকর ঘটনা এড়াতে জেলা শহরে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়।

            গত ১ জুলাই নতুন দেশ গড়ার ডাক দিয়ে গাইবান্ধা থেকে আনুষ্ঠানিকভাবে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। গাইবান্ধা পৌরপার্কে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। এনসিপি দলের জুলাই পদযাত্রা কর্মসূচি মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ গড়ার আন্দোলন ঘোষণা করেন নাহিদ ইসলাম।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *