এনসিপি দেশ গড়তে জুলাই পদযাত্রায় খাগড়াছড়ি: সংবিধানে বৈচিত্রময় বহুসংস্কৃতি সমন্বয়ে প্রত্যক জাতিগষ্ঠী সংবিধানে স্বীকৃতি প্রদান করা হবে-নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি পার্বত্য জেলায় দেশ গড়তে জুলাই পদযাত্রা পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। সোমবার (২১ জুলাই) দুপর ১২ টায় পৌর শহরের শাপলা চত্বর মুক্ত মঞ্চে এ পথসভা আয়োজন করা হয়েছে। এ পথসভা আয়োজন করে জেলা এনসিপি। এর আগে এনসিপি কেন্দ্রীয় শীর্ষ নেতাদের নিয়ে চেঙ্গী স্কোয়ার থেকে পদযাত্রা কর্মসূচি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে এসে শহরের শাপলা চত্বর মুক্ত মঞ্চে জনসমাবেশ যোগ দেয়।

            জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই আনদোলনের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি এক বছর হতে চলছে। জুলাই আন্দোলন মানে একটা দলের পতন ঘটানো নয়, জুলাই আনদোলন ছিল নতুন একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য মানুষের গণ বিষ্ফোরণ ও আকাঙকার প্রতিচ্ছবি। তিনি আরও বলেন, দেশের নতুন সংবিধানে বৈচিত্রময় বহুসংস্কৃতি সমন্বয়ে লেখা হবে। প্রত্যক জাতিগষ্ঠী সংবিধানে স্বীকৃতি প্রধানের ব্যবস্থা করা হবে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পহাড়ি বাঙ্গালি সকলে সম্প্রীতি ও একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। সম্প্রীতি দেশ গড়তে পারলে সকলে নাগরিক অধিকার ভোগ করবে। জাতীয় নাগরিক পার্টি তিন পার্বত্য জেলায় একটি শক্তিশালী করতে পারলে শান্তি প্রতিষ্ঠা হবে।

            এ পদযাত্রা পথসভায় এনসিপি’র দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক এডভোকেট মনজিলা ঝুমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনীম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, সদস্য সচিব আক্তার হোসাইন, জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসুদ, এনসিপি’র যুবশক্তি কেন্দ্রীয় সংগঠক মো: হারিছুর রহমান (রনি) ও স্থানীয় নেতৃবৃন্দ।

            গত ১ জুলাই নতুন দেশ গড়ার ডাক দিয়ে গাইবান্ধা থেকে আনুষ্ঠানিকভাবে জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। গাইবান্ধা পৌরপার্কে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। এনসিপি দলের জুলাই পদযাত্রা কর্মসূচি মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ গড়ার আন্দোলন ঘোষণা করেন নাহিদ ইসলাম। এ কর্মসূচি শহিদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয় ও চলবে ৩০ জুলাই পর্যন্ত।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *