বান্দরবানে মহান মে দিবস পালিত: আয়োজনে জেলা প্রশাসন

মো: তুহিন হোসাইন, স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে জেলা প্রশাসনে আয়োজনে মহান মে দিবস পালিত হয়। এ বার মে দিবসে প্রতিপাদ্য বিষয় ছিল ‘শ্রমিক মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে। বৃহস্পতিবার (০১ মে) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী আয়োজন করা হয়েছে। এ র‌্যালীবের শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

            এ সময় বক্তারা বলেন, শ্রমিকরা হলেন, দেশের হাতিয়ার। দেশ পরিচালনায় এ শ্রমিক সমাজের ভুমিকা অপরিসীম। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এ শ্রমিকরা দিন রাত শ্রম দিয়ে যাচ্ছে। তাই এ সমস্ত মেহনতি মানুষের পাশে দাড়িয়ে তাদের সুখে দুঃখে সর্ব প্রকার সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া জন্য দেশের সর্ব জনসাধারন ও সরকারের কাছে সকলের পক্ষ থেকে আহব্বান জানান।

            অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আবু তালেব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম মনজুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম হাসান, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল শুক্কুর, জেলার বিভিন্ন শ্রমিক ইউনিয়ন ও মালিক পক্ষের নেতৃবৃন্দ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *