বান্দরবানে মহান মে দিবস পালিত: আয়োজনে শ্রমিক উইং ও জাতীয় নাগরিক পার্টি

স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আয়োজনে মহান মে দিবস পালিত হয়। এ বার মে দিবসে প্রতিপাদ্য বিষয় ছিল ‘শ্রমিক মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে। বৃহস্পতিবার (০১ মে) সকালে দিবসটি উপলক্ষে এনসিপি জেলা কার্যালয়ে আলোচনা সভা আয়োজন করা হয়েছে। এ বার মে দিবসে শ্রমিক উইং ও জাতীয় নাগরিক পার্টি প্রত্যাশা করে শ্রমিকদের প্রতি অটুট থাক আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা। মে দিবসের অঙ্গীকার শ্রমিক মালিক ঐক্যে নতুন রাষ্ট্র গঠনে আমরা প্রস্তুত।

            মে দিবসের আলোচনায় মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরা হয় এবং শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার, মর্যাদা ও সামাজিক নিরাপত্তা নিয়ে সচেতনতা বৃদ্ধি করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। সভায় শ্রমিকের ন্যায্য অধিকার গুরুত্ব দেয়া হয় ও ঐকমত্য ব্যক্ত করা হয়। বান্দরবানে সক্রিয় সব শ্রমিক সংগঠনকে ঐক্যবদ্ধ করে একটি সম্মিলিত শ্রমিক উইং প্ল্যাটফর্ম গঠন করা। শ্রমিক ও মালিকদের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংকে আরও শক্তিশালী করে নতুন রাষ্ট্র গঠনে কার্যকর ভূমিকা রাখা, শ্রমিকের মর্যাদা রক্ষায় আমরা এক, রাষ্ট্র গঠনে আমরা অটুট। বান্দরবান শ্রমিক উইং ও জাতীয় নাগরিক পার্টি মহান মে দিবস পালনে শ্রমিকের ন্যায্য অধিকার গুরুত্ব দিয়েছে।

            বান্দরবান শ্রমিক উইং ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্তৃক আয়োজিত মহান মে দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার জাতীয় নাগরিক পার্টির মূখ্য সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিক প্রতিনিধিরা।

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *