বান্দরবানের ভয়াবহ অগ্নিকান্ডে ঘটনায় ৩ টি বসত বাড়ি পুড়ে ছাই

মো: তুহিন হোসাইন, স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের বালাঘাটা শৈলশোভা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় বালাঘাটা শৈলশোভা এলাকার বাসিন্দা তাহের, মোক্তার ও এমরান এর বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে ধারণা করা হচ্ছে।

            ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বালাঘাটা শৈলশোভা এলাকার বাসিন্দা তাহের এর বসতঘরে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তে আগুন চারিদিকে ছড়িয়ে পুড়ে ছাই হয়ে যায় ৩টি বসতঘর। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এর লোকজন ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

            বান্দরবান ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ বলেন, অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে গেছে। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস এর লোকজন তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ও প্রায় ৩২ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *