বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার: শপথ নিলেন নতুন ৩ উপদেষ্টা

জাতীয় ডেস্ক: বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের ৫ম বারে আরো নতুন তিন উপদেষ্টা শপথ নিয়েছে। এ নিয়ে উপদেষ্টার সংখ্যা হয়েছে ২৪ জন। শপথ নেওয়া ৩ উপদেষ্টা হলেন ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭ টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান। শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। নতুন শপথ নেওয়া উপদেষ্টারা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা এখনো জানা যায়নি।

            এর আগে ৪র্থ বারে শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকারের ২১ উপদেষ্টা। এর মধ্যে ৮ আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় তিন উপদেষ্টা সে দিন শপথ নেয়নি। পরে ১১ আগস্ট শপথ নেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়। আর ১৩ আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা ফারুক-ই-আজম। পরবর্তীতে ১৬ আগস্ট আরও চার উপদেষ্টা শপথ নেন।

            গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর বিলুপ্ত করা হয় দ্বাদশ জাতীয় সংসদ। গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *