রাঙামাটিতে মিলল সোনালী ব্যাংকের কর্মকর্তার ঝুলন্ত লাশ

পার্বত্য চট্টগ্রাম ডেস্ক: রাঙামাটিতে সোনালী ব্যাংক প্রিন্সিপাল শাখার ভবন থেকে মো. রফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। রোববার (২০ অক্টোবর) দিবাগত রাতে রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।

            জানা যায়, রফিকুল ইসলাম সোনালী ব্যাংক পিএলসি রাঙামাটি জেলা শহরের নিউ কোর্ট বিল্ডিং শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার। তার বাড়ি রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নে। চাকরির সুবাধে তিনি ব্যাংক ভবনের চতুর্থ তলার একটি রুমে থাকতেন। তিনি বিগত প্রায় দেড় বছর ধরে এ শাখায় কর্মরত আছেন। ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে রাঙামাটি কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) রূপক কর্মকার। মরদেহ ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে মর্গে নিয়ে রাখা হবে। ময়নাতদন্ত সম্পন্ন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

            সোনালী ব্যাংক রাঙামাটি শাখার প্রিন্সিপাল অফিসার মো. শাহাদুল্লাহ বলেন, বিকেলের দিকে আমরা তার মরদেহ ঝুলে থাকার খবর পাই। পরে পুলিশকে জানানো হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তার পরিবারকে জানানো হয়েছে।

            রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *