বেসরকারি উন্নয়ন সংস্থা এনজিও সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক: সরকার বন্যা মোকাবিলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে

জাতীয় ডেস্ক: বন্যা মোকাবিলায় বেসরকারি প্রতিষ্ঠান ও দেশবাসীকে সরকারের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সরকার এ মুহূর্তে বন্যা মোকাবিলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। আমাদের অবশ্য এ পরিস্থিতি মোকাবিলা করতে হবে। সবাইকে এ দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। শনিবার (২৪ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনজিও প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। উপকূল ও দুর্গত এলাকায় কর্মরত ৪৪টি এনজিওর কর্তাব্যক্তিরা বৈঠকে অংশগ্রহণ করেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

            ড. ইউনূস বলেন, বন্যার পানি নেমে যাওয়ার পর স্বাস্থ্য ও খাদ্য ঝুঁকি দেখা দিতে পারে। সে ঝুঁকি মোকাবিলায় সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। বন্যা মোকাবিলায় উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণসহ আনুষঙ্গিক কার্যক্রমের ক্ষেত্রে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। বন্যা মোকাবিলায় সরকার, এনজিও এবং যারা কাজ করছেন, তাদের সবার মধ্যে সমন্বয় বাড়াতে হবে। সম্ভব হলে জেলা পর্যায়ে বন্যা মোকাবিলার কাজে সমন্বিতভাবে করতে হবে। তিনি আরও বলেন, কয়েক কোটি মানুষ বন্যায় উদ্ধার কার্যক্রম ও ত্রাণ নিয়ে এগিয়ে আসছে। তাদের মহৎ উৎসাহের যথার্থ ব্যবহার নিশ্চিত করা জরুরি। এজন্য আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। তহবিল সংগ্রহের বিষয়ে তিনি বলেন, আমাদের আন্তর্জাতিক সহায়তার খুব প্রয়োজন। প্রধান উপদেষ্টা দাতা সংস্থাগুলোকে ডাকবেন। এখানে দাতাদের সঙ্গে সমন্বয়ের সুযোগ রয়েছে। আরেকটা বিষয় হলো আমাদের প্রবাসীদের মাধ্যমে তহবিল সংগ্রহ করা যেতে পারে। তারা দিতে আগ্রহী।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *