জনগণের স্বার্থে আগামী দিনের রাজনীতি: ইশরাক হোসেন

জাতীয় ডেস্ক: বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আগামী দিনের রাজনীতি হবে কেবল জনগণের স্বার্থে, জনগণের পাশে দাঁড়ানোর জন্য, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। মঙ্গলবার (২৭ আগস্ট) লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেছেন।

            ইশরাক হোসেন বলেন, বাংলাদেশের মাটিকে তারা নিজেদের পৈত্রিক সম্পত্তি মনে করেছে। গত ৫ আগস্ট স্বৈরাচারের পতনের পর আমরা এখন স্বাধীন বাংলাদেশের নিঃশ্বাস নিতে পারছি। আত্মসম্মানের সাথে একজন নাগরিকের সম্মান নিয়ে আমরা বসবাস করতে পারছি।

তিনি বলেন, প্রাকৃতিক এবং ভারতের ছেড়ে দেওয়ার পানির কারণে দেশের পূর্বাঞ্চলের ১১টি জেলায় বন্যা হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক মানুষ মারা গেছে। বহু মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনেকে বাড়ি ঘরে যেতে পারছে না। একটা ভয়াবহ পরিচিতি সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেন, দেশের মানুষ যখন বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগে পড়েছে তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকায় বসে ভোগ বিলাসে জীবন কাটিয়েছে। আগামী দিনে আমরা এ রাজনীতির ধারা ভাঙতে চাই। সে স্বার্থপর রাজনীতির ধারা ভাঙতে চাই। আগামী দিনের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা আপনাদের পাশে থাকবো।

            এ সময় উপস্থিত ছিলেন লক্ষীপুর ১ আসন রামগঞ্জের বিএনপি সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আহাম্মমেদ, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য মাশরুক হোসেন, গেন্ডারিয়া থানা বিএনপির সভাপতি মকবুল হোসেন টিপু, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, ঢাকার ৪১ নং ওয়ার্ডের কাউন্সিলর লিয়াকত আলী।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *