কোটা সংস্কার আন্দোলন রুপ নিল অভ্যুত্থান আন্দোলন: মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

জাতীয় ডেস্ক: কোটা সংস্কার আন্দোলন সময়ের সাথে রুপ নিল অভ্যুত্থান আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষনা করে। রোববার (৪ আগস্ট) বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ নিজের ফেসবুক আইডিতে এ কর্মসূচি ঘোষণা করেন। আসফের ভাষ্যে, চূড়ান্ত লড়াই, এ ছাত্র-নাগরিক অভ্যুত্থানের চূড়ান্ত স্বাক্ষর রাখার সময় এসে গেছে। ইতিহাসের অংশ হতে ঢাকায় আসুন সকলে। যে যেভাবে পারেন কালকের মধ্যে ঢাকায় চলে আসুন। ছাত্র-জনতা এক নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটাবে। বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় ও পোস্টে এমন আহ্বান জানান।

            নতুন এ কর্মসূচি নিয়ে ফেসবুকে তিনি লেখেন, পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ৬ আগস্ট থেকে পরিবর্তন করে ৫ আগস্ট করা হলো। অর্থাৎ আগামীকাল সারা দেশের ছাত্র-জনতাকে ঢাকার উদ্দেশে যাত্রা করার আহ্বান জানাচ্ছি। আসিফ লেখেন, আজ প্রায় অর্ধশতাধিক ছাত্র-জনতাকে খুন করা হয়েছে। চূড়ান্ত জবাব দেওয়ার সময় এসে গেছে। বিশেষ করে আশপাশের জেলাগুলো থেকে সর্বোচ্চ উপস্থিতি নিয়ে সবাই ঢাকায় আসবেন এবং যারা পারবেন আজ ঢাকার উদ্দেশে রওনা হয়ে যান। ঢাকায় এসে মুক্তিকামী ছাত্র-জনতা রাজপথগুলোতে অবস্থান নিন।

            অন্যদিকে, চলমান কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের এক দফা কর্মসূচিতে বারবার হামলার শিকার হয়েছেন গণমাধ্যম কর্মীরা। এ বিষয়টি আমলে নিয়ে এবার গণমাধ্যম কর্মীদের (সাংবাদিকদের) পূর্ন সহযোগিতার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের এক সমন্বয়ক।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *