বান্দরবান জেলা স্টেডিয়ামে প্রমিলা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মো: তুহিন হোসাইন, স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবান জেলা স্টেডিয়ামে প্রমিলা ফুটবল টুর্নামেন্ট-২০২৪ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ টুর্নামেন্টে ০৩ টি দল অংশগ্রহণ করছে। বান্দরবান জেলা মহিলা ফুটবল দল, খাগড়াছড়ি জেলা মহিলা ফুটবল দল এবং রাঙ্গামাটি জেলা মহিলা ফুটবল দল। সোমবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ৯.০০ ঘটিকায় জেলা স্টেডিয়াম মাঠে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়াঙ্গনে নারীদের আরো এগিয়ে নিতে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার আয়োজন করে। খেলার সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসন ও বান্দরবান সেনা জোন। তিন পার্বত্য জেলার নির্বাচিত নারী ফুটবল খেলোয়াড়ের অংশগ্রহণে প্রমিলা ফুটবল টুর্নামেন্ট ২০২৪ আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে: কর্নেল এএসএম মাহমুদুল হাসান, পিএসসি,এর উপস্থিতিতে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধনী ম্যাচ শুভ উদ্বোধন করেন।

            উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান যুবসমাজকে মাদক আসক্ত থেকে দূরে রাখতে খেলাধুলাকে বেছে নেওয়ার বিকল্প নেই। সকলের এ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কে তিনি অভিনন্দন জানিয়ে সুষ্ঠুভাবে টুর্নামেন্টটি শেষ করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

            এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তাগন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকসহ টুর্নামেন্টের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *