বান্দরবানে রিজিয়ন প্রীতি ক্রিকেট টুর্ণামেন্টের: প্রাথমিক শিক্ষা বিভাগ দলকে হারিয়ে জেলা পুলিশ দল চ্যাম্পিয়ন

মো: তুহিন হোসাইন, স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানের সেনা রিজিয়নের আয়োজনে রিজিয়ন প্রীতি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রাথমিক শিক্ষা বিভাগ দলকে হারিয়ে জেলা পুলিশ টিম চ্যাম্পিয়ন হয়। শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) বিকাল আড়াই টায় জেলা সদর জোনের মাঠ প্রাঙ্গনে ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা আয়োজন করা হয়েছে। এ টুর্ণামেন্টের খেলায় প্রধান অতিথি ছিলেন সাংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি।

            প্রধান অতিথি বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, শরীর সুস্থ ও ছেলে-মেয়েদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ছাড়া কোন বিকল্প নাই। রিজিয়নের এমন উদ্যেগকে স্বাগত জানিয়ে সমাজের বিত্তবানদের ক্রীড়ায় সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি। এ সময় ৬৯ পদাতিক সেনারিজিয়নে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, সেনা জোনের কমান্ডার লে কর্নেল মাহমুদুল হাসান পিএসসি, পৌরসভা মেয়র শামসুল ইসলাম, জেলা জজ আদালতে বিচারক ফজলে এলাহী, উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা আবু বীন মো: ইয়াছির আরাফাত, এলজিইডি নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক মজুমদারসহ বিভিন্ন সরকারী দপ্তরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

            এদিকে ফাইনাল খেলায় জেলা পুলিশের টিমের মুখোমুখি হয় প্রাথমিক শিক্ষা বিভাগ দল। খেলায় টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০০ রান করে পুলিশের টিম। পরে বিজয়ের লক্ষ্যে ২০১ রানের টার্গেট নিয়ে ব্যাটিংয়ে যায় বিপক্ষ দল জেলা প্রাথমিক বিভাগ দল। খেলায় প্রথমার্ধের ভালো রান করলেও খেলার শেষের দিকে উইকেট টেনে নেন বিপক্ষ দল পুলিশ টিম। তিন ওভারের তিনটি উইকেট নিয়ে দলকে উৎসাহ বাড়িয়ে তুলেন জেলা পুলিশের অধিনায়ক রায়হান কাজেমী। এদিকে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ খেলায় প্রথমার্ধের ভালো রান করলেও শেষ মুহুর্তের এসে রান দেখা মেলেনি দলটি। ফলে ১৯ ওভারের আউট হয়ে যান প্রাথমিক শিক্ষা বিভাগের তাঞ্জিল হোসেন। এরপর রান না পেয়ে একের পর এক উইকেট হারায় দলটি। সবশেষে ৯ উইকেটে ১৯ ওভারের ৬ রানের জন্য পুলিশ দলের কাছে হেরে যান জেলা প্রাথমিক বিভাগ দল।

            খেলার শেষে রিজিয়ন প্রীতি ক্রিকেট টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন হন জেলা পুলিশের টিম। খেলায় ম্যান অফ দ্যা টুর্ণামেন্ট প্রাথমিক শিক্ষা বিভাগের তাঞ্জিল হোসেন ও জেলা পুলিশের দলের ম্যান অফ দ্যা ম্যাচ আলী হাসান নির্বাচিত হন। পরে চ্যাম্পিয়নদের হাতে পুরষ্কার ও নগদ অর্থ ২৫ হাজার টাকা তুলে দেন আয়োজক কতৃপক্ষ।

            বান্দরবান জোনের সার্বিক তত্ত্বাবধায়নে এবারের ক্রিকেট টুর্নামেন্টে খেলায় সর্বমোট ১২ টি দল অংশগ্রহণ করেছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *