বান্দরবানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন অভিযানে এক মাদক ব্যবসায়ী আটক

মো: তুহিন হোসাইন, স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবান জেলার সদরে বিশেষ অভিযানে মেম্বার পাড়া থেকে ১০৮ পিস ইয়াবা টেবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে ২ এপিবিএন। শনিবার (০৭ অক্টোবর) সন্ধ্যায় নয়ন চৌধুরী (৪৫) ১০৮ পিস ইয়াবা টেবলেটসহ তাকে মেম্বার পাড়া থেকে আটক করা হয়েছে।

            এপিবিএন সূত্র জানায়, ২ এপিবিএন গোপন সংবাদ পায় পৌরসভার ০৮ নং ওয়ার্ড , মেম্বার পাড়াস্থ অরুন চৌধুরীর ৪র্থ তলা ভবনের সামনে রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থল সামনে হাজির হলে সেখানে অবস্থানরত মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় নয়ন চৌধুরী (৪৫) ১০৮ পিস ইয়াবা টেবলেটসহ আটক করা হয়। যাহার অবৈধ বাজার মূল্য বত্রিশ হাজার চারশত টাকা। ২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টর্স, মেঘলা, বান্দরবানের অপারেশন্স টিমের এসআই (নিরস্ত্র) মাইকেল বনিক, এএসআই (নিঃ)/কামরুল হাসান, এএসআই (সঃ)/ ছাইদুর রহমান ও সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পৌরসভার ০৮ নং ওয়ার্ড মেম্বার পাড়া থেকে বিশেষ অভিযান পরিচালনা কালে তাকে গ্রেফতার করা হয়। পরে আটক মাদক ব্যবসায়ীকে থানায় হেফাজতে দেয়া হয়।

            বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায়, আসামী মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রাখায় ধারা- ২০১৮ এর মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারণি ক্রমিক ১০(ক) ধারায় অপরাধ করে। আসামীর বিরুদ্ধে বান্দরবান সদর থানায় নিয়মিত মামলা নং-০২, তারিখ-০৭/১০/২০২৩খ্রিঃ রুজু করা হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *