রেড বুলস সাথে জয় মায়ামি: গোল করে অভিষেক রাঙালেন মেসি

খেলা ডেস্ক: লিগস কাপ, ইউএস ওপেন কাপে মায়ামির জার্সিতে দেখা গেলে মেজর লিগ সকারে (এমএলএস) এর আগে আজেন্টাইন তারকা লিওনেল মেসিকে দেখা যায়নি। এবার সে আক্ষেপ মিটেছে ভক্তদের। মেজর লিগ সকারে মেসির অভিষেক ম্যাচে দাপুটে জয় পেয়েছে মায়ামি। লিগস কাপের মতো এমএলএস অভিষেকে গোল করেছেন মেসি। রোববার (২৭ আগস্ট) রেড বুলস অ্যারেনাতে নিউ ইয়র্ক রেড বুলসকে ২-০ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে মায়ামি। দলটির হয়ে গোল করেন অভিষিক্ত দিয়াগো গোমেজ ও লিওনেল মেসি।

            লিগস কাপ ও ইউএস ওপেনে দাপট দেখানো মায়ামি অবশ্য এমএলএস পয়েন্ট টেবিলের তলানির দিকে আছে। ম্যাচের শুরুতে একাদশ দেখে কিছুটা অবাক হন ভক্তরা। কেননা প্রাণ ভোমরা লিওনেল মেসি ছিলেন না শুরুর একাদশে। মেসি না থাকলে এ ম্যাচে অভিষেক হয় তরুণ দিয়াগো গোমেজের। ম্যাচের সপ্তম মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিল মায়ামি। জর্দি আলবার বাড়ানো বলে দিয়াগো গোমেজ ঠিকঠাক গোল অভিমুখে শট নিতে পারেননি। এরপর ১৮ তম মিনিটে রবার্ট টেইলরের বাড়ানো বলে কাম্পানা গোলের সুযোগ তৈরি করেছিল। তাতে জালে জড়ায়নি বল।

            ম্যাচের ৩৫ তম মিনিটে নিশ্চিত গোলের দেখা পেয়ে যেতে পারত রেড বুলস। ওমির ফার্নান্দেজ বারের পাশ দিয়ে বল মেরে দেওয়ায় এগিয়ে যাওয়া হয়নি ক্লাবটির। রেড বুলস না পারলে ঠিক গোল আদায় করে নেয় মায়ামি। ম্যাচের ৩৭ তম মিনিটে ডি-বক্সের ভেতর বল পেয়ে বাঁ পায়ের জোড়ালো শটে বল জালে জড়ান নবাগত দিয়াগো গোমেজ। আর তাতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। ৪১ তম মিনিটে দ্বিতীয় বারের মতো এগিয়ে যেতে পারত মায়ামি। কাম্পানার শট ঠেকিয়ে দলকে রক্ষা করেন রেড বুলস গোলরক্ষক কালোস করোনেল।

            এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে ওমির ফার্নান্দেজের কর্ণার থেকে জন টলকিনের হেড গোল অভিমুখে থাকলে তা দক্ষতার সাথে সেভ করেন মায়ামি গোলরক্ষক ক্যালেন্ডার। ম্যাচের ৬০ তম মিনিটে ভক্তদের অপেক্ষা শেষ হয়। বদলি হিসেবে মাঠে নামেন মেসি। মেসির মাঠে নামার পর আক্রমণের ধাড় বাড়লে ব্যবধান বাড়াতে পারছিল না মায়ামি। অবশেষে ম্যাচের ৮৯ তম মিনিটে লিওনেল মেসির অসাধারণ ফিনিশিংয়ে ২-০ ব্যবধানে লিড নেয় মায়ামি। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে টাটা মার্টিনো শিষ্যরা। মাঠের ফুটবলে সময়টা দারুণ কাটছে মায়ামির। কদিন আগে প্রথম বারের মতো লিগস কাপের শিরোপা জয়ের পর এবার ইউএস ওপেন কাপের শিরোপা জয়ের হাতছানি মেসির দলের সামনে। আর এ সবকিছুর নেপথ্যে রয়েছেন বিশ্বকাপজয়ী তারকা মেসি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *