বান্দরবানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে এনসিপি: আওয়ামী ফ্যাসিস্ট দুর্নীতিবাজ বীর বাহাদুরের বিচার দাবি

স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে আওয়ামী ফ্যাসিস্ট কতৃক সংঘটিত সব গুম, খুন, হত্যাকান্ডের বিচারের দা্বিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। মঙ্গলবার (২৩ জুন) বিকাল ৫ টায় প্রেস ক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়েছে। এ সমাবেশে এনসিপি ও সহযোগি সংগঠন যুব শক্তি, ছাত্র শক্তি অংশগ্রহন করে। এর আগে শহরে বিক্ষোভ মিছিল করে এনসিপি।

            এ সময় বক্তারা বলেছে, এ দেশের মাটিতে আওয়ামী ফ্যাসিস্ট কতৃক সংঘটিত সব গুম, খুন, হত্যাকান্ডের বিচার করতে হবে। আওয়ামী ফ্যাসিস্টদের দুর্নীতি তদন্ত করে বিচার করতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের সতর্ক থাকতে হবে। বক্তারা আরো বলেছে, বান্দরবানে আওয়ামী ফ্যাসিস্ট দুর্নীতিবাজ এমপি বীর বাহাদুরকে এখনও আইনের আওতায় নেয়া হয়নি। তার বিরুদ্ধে ৩৮ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। সরকার অনতি বিলম্বে বীর বাহাদুরের দুর্নীতির তদন্ত করে বিচার করতে হবে।

            এ সময় আয়োজিত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিল জেলা এনসিপি যুগ্ম আহবায়ক মেশৈয় প্রু শার্লি, বিপ্লব চাকমা, ফিলিপ বলিরাম ত্রিপুরা, যুগ্ম সদস্য সচিব আ.সা.ই.ম সায়েম হোসেন, জুলাই যোদ্ধা বিষয়ক সম্পাদক আবদুল গফুর ও এনসিপি বান্দরবান পৌর কমিটির আহবায়ক এরশাদ চৌধুরী।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *