
পুষ্পেন চৌধুরী, লোহাগাড়া (চট্টগ্রাম): বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আজ ২১ জুন রবিবার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে দুপুরে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) ড. মো. মুহিবউল্যাহ ছিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার অধ্যাপক মো. জসিম উদ্দিন খান, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক জাহেদুল ইসলাম, প্রক্টর হাসান মাহমুদ, জনসংযোগ ও ছাত্রকল্যাণ কর্মকর্তা নোবেল বড়ুয়া, কোঅর্ডিনেটর তৌহিদুল ইসলাম মাছুম, এডমিশন কর্মকর্তা সৈয়দ তানজিমুল হাকিম প্রমুখ।
সভায় বান্দরবান বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম, গবেষণা, অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক কার্যক্রম ও অর্জনসমূহ সঠিকভাবে তুলে ধরতে গনমাধ্যমের ভূমিকার গুরুত্বের ওপর আলোকপাত করেন। ছাত্র-ছাত্রীদের জন্য আবাসিক হোষ্টেল সুবিধা বিদ্যমান আছে বলে জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সভায় লোহাগাড়ার কর্মরত সাংবাদিকদের পক্ষ অনুরোধ জানিয়ে বলা হয় যাতে লোহাগাড়ার শিক্ষার্থীরা লোহাগাড়া থেকে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস পায়। তাছাড়া লোহাগাড়ার যেকোন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে সর্বাত্নক আর্থিক সুযোগ-সুবিধা প্রদানের আশ্বাস প্রদান করেন। মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয় ও গনমাধ্যম কর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সু-সম্পর্ক আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়। এসময় লোহাগাড়া প্রেসক্লাব ও লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

