
খেলা ডেস্ক: সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, হংকং, চায়না, ফিলিপিনস, মঙ্গোলিয়া মোট ৯ টি দল অংশগ্রহণ করেছে। প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশ সিনিয়র এবং জুনিয়র দল দুই বিভাগে দলগত ব্রোঞ্জ পদক জয় করেছে। সিনিয়র বিভাগে দলগত রৌপ্য পেয়েছে সিঙ্গাপুর ও স্বর্ণ পদক জেতে দক্ষিণ কোরিয়া। জুনিয়র বিভাগে দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুর যথাক্রমে রৌপ্য ও স্বর্ণ জেতে।
বাংলাদেশ সিনিয়র দলে প্রতিনিধিত্ব করছে শিশির আহমেদ, আবু সাঈদ রাফি, রাজিব চাকমা, রাফিল আহম্মেদ, উহাইমং মারমা। জুনিয়র দলের হয়ে অংশগ্রহণ করেছে প্রেনথৈ ম্রো, মংচিংপ্রু ত্রিপুরা, মেনটন টনি ম্রো, উটিংওয়াং মারমা, ওয়ে ওয়ে সাই মারমা। আগামী দুই দিন সিনিয়র বিভাগে ৬ টি এবং জুনিয়র বিভাগে ৬ টি ইভেন্টর ফাইনালে ব্যক্তিগত পদকের জন্য লড়বে বাংলাদেশের জিমন্যাস্টরা। সিঙ্গাপুরে এ প্রতিযোগিতায় বাংলাদেশের জিমন্যাস্টরা এর আগেও পদক জিতেছে।
জিমন্যাস্টিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জামিল বলেছে, দলগত ইভেন্টে বাংলাদেশ ইতোমধ্যে পদক নিশ্চিত করেছে। ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের জিমন্যাস্টদের সম্ভাবনা রয়েছে। আশা করছি কাল-পরশু আরও পদক আসবে।

