বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধি: প্রতিবাদে বিক্ষোভ মশাল মিছিল করে এনসিপি

জাতীয় ডেস্ক: সরকারের বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মশাল মিছিল করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখা। বৃহস্পতিবার (৪ জুন) রাতে রাজধানীর বাংলামোটর থেকে শাহবাগ সড়কে এ বিক্ষোভ মশাল মিছিল করা হয়েছে। বিক্ষোভে অংশ নেন এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা মহানগর উত্তর এনসিপি আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং জাতীয় যুব শক্তির সভাপতি তারিকুল ইসলাম ও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বিক্ষোভ মশাল মিছিলে দলীয় নেতাকর্মীরা সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতে মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তা প্রত্যাহারের দাবি জানায়।

            এ সময় বক্তারা বলেছে, সরকারের বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে। অবিলম্বে মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং জনস্বার্থে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। বিক্ষোভ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *