প্রেস বিজ্ঞপ্তি/ এইচডব্লিউএফ/ তারিখ: ২২ মে ২০২৬ খ্রি:

প্রকাশের জন্য সংবাদ                তারিখ: ২২ মে ২০২৬ খ্রি:

 

প্রেস বিজ্ঞপ্তি

 

সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় হিল উইমেন্স ফেডারেশনের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ

 

ঢাকার পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যাসহ সারাদেশে অব্যাহত নারী ও শিশু ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনরত নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)। সংগঠনটি অবিলম্বে সকল ধর্ষণের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দ্রুত বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

            আজ শুক্রবার (২২ মে ২০২৬) সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা ও সাধারণ সম্পাদক রিতা চাকমা উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ১৯ মে ঢাকার পল্লবীতে ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা, গতকাল (২১ মে) চট্টগ্রামে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ, এর আগে গত ১২ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা এবং সম্প্রতি পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে এক শিশু ও আরেক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনা খুবই উদ্বেগজনক। এ ধরনের নৃশংস ঘটনা নারী ও শিশুদের নিরাপত্তা, আইনের শাসন এবং বিচারব্যবস্থার কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করছে।

            নেতৃদ্বয় দেশের বিচারব্যবস্থার দুর্বলতার কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করে বলেন, নারী ও শিশু ধর্ষণ-নির্যাতনের ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে হতাশা বাড়ছে, বিচারব্যবস্থার প্রতি মানুষ আস্থা হারাচ্ছে। সম্প্রতি ধর্ষণ-হত্যার শিকার হওয়া শিশু রামিসার বাবা মেয়ে হত্যার বিচার চান না জানিয়ে বলেছেন “আপনারা এই জঘন্য অপরাধের সঠিক বিচার কোনোদিন করতে পারবেন না। এই দেশে সাধারণ মানুষের ওপর হওয়া ˆপশাচিক অন্যায়ের সুষ্ঠু বিচার করার তেমন কোনো অতীত রেকর্ড বা নজির নেই।” তাঁর এই কথার মাধ্যমে দেশের বিচারহীনতাকে আরো বেশি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।

            বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে সকল ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত বিচারের মাধ্যমে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সাথে তারা নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর সামাজিক ও রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ, আইন-শৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতিা বৃদ্ধি এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

 

বার্তা প্রেরক

এন্টি চাকমা

সদস্য

হিল উইমেন্স ফেডারেশন

কেন্দ্রীয় কমিটি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *