বান্দরবানে ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ পাহাড়ি নিহত

স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত এলাকায় স্থল মাইন বিস্ফোরণে তিন জন পাহাড়ি নিহত হয়েছে। রোববার (২৪ মে) বিকেল ৩ টার দিকে ঘুমধুম ইউনিয়নের ফাত্রা ঝিরি গ্রামের বাইশফাঁড়ি বিওপি লাগোয়া ৪২ নম্বর সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত তিনজনই স্থানীয় ভালুকিয়া পাড়ার বাসিন্দা। তারা হল সুনইয়ং চাকমার ছেলে লেঠাইয়া চাকমা (৪১), মৃত নিওমং চাকমার ছেলে অংক্যামং চাকমা (৫০) এবং অইমং চাকমার ছেলে চিংক্যা অং চাকমা (৪০)। বিষয়টি নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজারের রামু সেক্টরের কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ।

            নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেছে, ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে তিন জন নিহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *