
জাতীয় ডেস্ক: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছে, রাজনীতির নামে যদি কেউ বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, রাজনীতির নামে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায়, তাহলে আমরা কেউ বসে থাকবো না। শনিবার (১৬ মে) সন্ধ্যায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছে।
প্রধানমন্ত্রী বলেছে, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচনে আমরা দেশের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, দেশের মানুষ তার পক্ষে রায় দিয়েছে। কাজে আমরা দেশের মানুষকে সাথে নিয়ে সে সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজে হাত দিয়েছি। আমি ছোটবেলায় থেকে দেখে এসেছি রাজনীতি মানে খাল খনন, কৃষির উৎপাদন বৃদ্ধি। আমি ছোট বেলায থেকে দেখে এসেছি রাজনীতি মানে নতুন মিল-কলকারখানা তৈরি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা। আমি ছোটবেলা থেকে দেখে এসেছি রাজনীতি মানে মানুষের স্বাস্থ্যের ব্যবস্থা করা। রাজনীতি মানে আমি দেখে এসেছি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। এটা হচ্ছে আমাদের রাজনীতি। তিনি বলেন, আমি নির্বাচনের আগে সারা বাংলাদেশে যখন গিয়েছিলাম, আমি মা-বোনদের কাছে বলেছিলাম যে আমরা নির্বাচনে জয়যুক্ত হলে, সরকার গঠন করতে সক্ষম হলে বাংলাদেশে ৪ কোটি পরিবার আছে, আমরা সকল পরিবারের মায়েদের কাছে ধীরে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। বিশেষ করে গ্রামেগঞ্জে বসবাসকারী খেটে খাওয়া মানুষ যারা আছে তাদের কাছে আমরা আগে পৌঁছে দেব। আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছে, আল্লাহ আমাদেরকে রহমত দিয়েছে। আমরা এ কাজটি সরকার গঠনের এক মাসের ভেতরে শুরু করেছি।
প্রধানমন্ত্রী বলেন, আমি জানি এখনো আপনারা অনেকে পান নাই। একটি জিনিস আমাদেরকে বুঝতে হবে, আমরা নির্বাচনের আগে আপনাদের কাছে সারাদেশের মানুষের কাছে ফ্যামিলি কার্ডের কথা বলেছিলাম, কৃষক কার্ডের কথা বলেছিলাম। আরও যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা পর্যায়ক্রমিকভাবে সে কাজগুলো শুরু করেছি। কিন্তু যে বাজেট থেকে আমরা এ কাজগুলো শুরু করেছি, সে বাজেটটি বিএনপি তৈরি করা না। সে বাজেটটি অন্য একটি সরকারের তৈরি করা। স্বাভাবিক তাদের বাজেটে ফ্যামিলি কার্ড ছিল না। ইনশাআল্লাহ আগামী মাসে বাজেট উপস্থাপন করা হবে। সংসদে বাজেট হওয়ার সাথে আমরা আরও অনেক বেশি সংখ্যক মায়ের কাছে সারা দেশে আরো অধিক সংখ্যক মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে পারব। আগামী চার সাড়ে চার বছরের মধ্যে আমরা চেষ্টা করবো বাংলাদেশের গ্রামেগঞ্জে প্রায় প্রত্যেকটি পরিবারের কাছে যাতে ফ্যামিলি কার্ড পৌঁছে যায়।
প্রধানমন্ত্রী আরও বলেছে, বাইরে থেকে কোনো লোক এসে আমাদের এ দেশ গড়ে দিয়ে যাবে না। এ দেশ যদি গড়তে হয়, আমার আপনারা আমাদের সকলের ভাগ্য, এ দেশের ২০ কোটি মানুষের যদি ভাগ্য পরিবর্তন করতে হয়। তাহলে ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে। আমরা যেদিন এ ২০ কোটি মানুষের হাতকে, ৪০ কোটি হাতকে যদি আমরা শ্রমিকে রূপান্তর করতে পারি তাহলে ইনশাআল্লাহ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবো। চব্বিশের আন্দোলনের চেতনার কথা উল্লেখ করেছে প্রধানমন্ত্রী। আমরা ৭১ সালে যেমন দেশকে স্বাধীন করেছিলাম, আমরা ২৪ এর আন্দোলনের মাধ্যমে দেশকে স্বৈরাচার মুক্ত করেছি। এখন হচ্ছে আমাদের দেশ গঠনের পালা, এখন হচ্ছে আমাদের মানুষের ভাগ্য পরিবর্তনের পালা।

