
স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানের আলীকদম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কে এম নজরুল ইসলাম এর বিরুদ্ধে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক এর বরাবরে প্রকল্পের টাকা আত্মসাতের বিষয়ে ডাক ও ই-মেইল যোগে কয়েকটি জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত সংবাদের পেপার কাটিং অভিযোগ দায়ের করেছে স্থানীয়রা। গত ১২ এপ্রিল কয়েকজন স্থানীয় যুবকের স্বাক্ষরিত এ অভিযোগটি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক এর ই-মেইল ও ডাক যোগে প্রেরণ করা হয়। অভিযোগটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য সকল ষ্টেক এ অনুলিপি প্রেরণ করা হয়।
এ অভিযোগে বলা হয়, ২০২৫-২৬ অর্থ বছরে আলীকদম উপজেলায় গ্রামীন অবকাঠানো সংস্কার টিআর, কাবিখা, কাবিটা (নগদ অর্থ ও খাদ্যশষ্য বরাদ্ধ) প্রকল্পের ১ম ও ২য় পর্যায়ে মোট ৩ কোটি ৯০ লক্ষ ৭১ হাজার ৪ শত ৯০ টাকা, ১৫০.৬২ টন চাল ও ১৫০.৬২ টন গম (পিআইও কার্যালয়ের বরাদ্দ দেওয়া তথ্য) বরাদ্ধ দেওয়া হয়। কিন্তু আলীকদম উপজেলা প্রকল্প কাস্তবায়ন কর্মকর্তা নামে বেনামে বিভিন্ন প্রকল্প গ্রহন করে প্রকল্পের টাকা আত্মসাত করে। এ বিষয়ে বেশ কয়েটি জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে অদ্যাবধি কোন প্রকার কার্যকরী ব্যবস্থা গ্রহন করা হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম বলেছে, এ বিষয়ে ইতিমধ্যে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি আগামী ১৬/০৪/২০২৬ খ্রি: তারিখের মধ্যে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করবে। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। তদন্ত কমিটিকে প্রতিটি প্রকল্পের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আয়তন ও ছবি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

