বান্দরবানে তুলা উন্নয়ন বোর্ডের ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ: কর্মকর্তা উটিংওয়াং মারমা বরখাস্ত

স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানের তুলা উন্নয়ন বোর্ডে সরকারি চেক জালিয়াতি করে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। কর্মকর্তা-কর্মচারীদের বেতন বিলের চেকে ঘষামাজা করে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির ইউনিট অফিসার উটিংওয়াং মারমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

            সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ইতিমধ্যে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে এবং আগামী ১০ কার্যদিবসের মধ্যে তাকে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ প্রদান করা হয়েছে। সরকারি নথি ও তদন্ত সংশ্লিষ্ট সূত্রে প্রাপ্ত তথ্যে এ বিষয়ে জানা যায়। অভিযুক্ত উটিংওয়াং মার্মা ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত অত্যন্ত চতুরতার সাথে অর্থ জালিয়াতি করে। সে কর্মকর্তা-কর্মচারীদের মাসিক বেতন বিলের বিপরীতে ইস্যু করা চেকগুলো কৌশলে ঘষামাজা করে অংকের পরিবর্তন ঘটিয়ে অতিরিক্ত প্রায় ৮০ লাখ টাকা ব্যাংক থেকে উত্তোলন করে আত্মসাৎ করে। প্রাথমিক তদন্তের একপর্যায়ে অভিযুক্ত কর্মকর্তার বাসা থেকে আত্মসাৎকৃত অর্থের একটি বড় অংশ উদ্ধার করা সম্ভব হয়েছে। পরবর্তীতে উটিংওয়াং মারমা নিজের অপরাধ স্বীকার করে লিখিত জবানবন্দি প্রদান করে।

            এদিকে, এ অনিয়মের প্রেক্ষিতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ গত ৪ মার্চ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এর বিধি ১২(১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করে। পরবর্তীতে ১৬ মার্চ তুলা উন্নয়ন বোর্ড থেকেও তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিক নিশ্চিত করা হয়। এ সংক্রান্ত পৃথক দুটি আদেশে স্বাক্ষর করেছে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম এবং প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীর হোসেন মৃধা। প্রাথমিক তদন্তে অভিযোগের শতভাগ সত্যতা পাওয়া গেছে এবং অপরাধের গভীরতা বিবেচনায় তাকে কোনো ছাড় দেওয়া হবে না। এ আর্থিক কেলেঙ্কারিকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে এবং আঙুল উঠেছে উর্ধ্বতন কর্তৃপক্ষের দিকে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *