বান্দরবান জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন: সভাপতি কালাম, সম্পাদক আবু জাফর

স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবান জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১ এপ্রিল) সকালে জেলা বারের অফিসে এ বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ দিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় গণনা শেষে ফল ঘোষণা করা হয়। এ বার্ষিক নির্বাচনে ৬২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে অ্যাডভোকেট আবুল কালাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট ইলিয়াছুর রহমান পেয়েছে ৬০ ভোট। ৭০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে অ্যাডভোকেট মো. আবু জাফর। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোর্শেদ আলম পেয়েছে ৫০ ভোট। এ ছাড়া সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে কাজী সালাউদ্দীন কাদের চৌধুরী প্রিন্স, অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, পাঠাগার সম্পাদক পদে নির্বাচিত হয়েছে, অ্যাডভোকেট শাহনেওয়াজ চৌধুরী।

            এ দিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে অ্যাডভোকেট বাসিং থোয়াই মারমা, আইটি সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জিয়াউল হক।

            নির্বাচন কমিশনার অ্যাডভোকেট উম্যাচিং মারমা জানান, বান্দরবান জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ১২৬ জন ভোটার রয়েছে। এর মধ্যে ১২২ জন ভোটার ভোট প্রদান করেছে। শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিতরা ১ বছরের জন্য দায়িত্ব পালন করবে। সুষ্ট ও শান্তিপূর্ন ভাবে নির্বাচন সম্পূন্ন করায় আইনজীবি সমিতির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানায় তিনি।

            এর আগে জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিল, আ্যডভোকেট আবুল কালাম ও সাধারণ সম্পাদক ছিলেন অ্যাডভোকেট আবু তালেব।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *