সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপ: পাকিস্তানকে হারাল বাংলাদেশ

খেলা ডেস্ক: সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে পাত্তা দিল না বাংলাদেশ যুবারা। দেশের জার্সিতে নিজের প্রথম ম্যাচে জোড়া গোল করলেন রোনান সুলিভান। আর তাতে ২-০ গোল ব্যবধানে জিতে সাফের এবারের আসর শুরু করল লাল সবুজের প্রতিনিধিরা। পাকিস্তান ম্যাচের আগে থেকে আগ্রহের কেন্দ্রে ছিল বাংলাদেশি বংশোদ্ভুত দুই ভাই রোনান সুলিভান ও ডেকলাইন সুলিভান। ম্যাচের শুরুতে ডেকলাইনকে না দেখা গেলে একাদশে ছিল রোনান। অবশ্য শেষ পর্যন্ত মাঠে নামা হয়নি ডেকলাইনের। ভাই মাঠে না থাকলে রোনান মাঠে দেখান নিজের শৈল্পিক ফুটবলের কারিশমা। কিন্তু নিজের সামর্থ্য থাকলে একা কিছু করতে পারছিলেন না আমেরিকায় জন্ম নেওয়া এ ফুটবল তারকা। প্রকৃতপক্ষে যোগ্য সঙ্গী পাচ্ছিল না তিনি।

            প্রথমবার বাংলাদেশের জার্সিতে খেলতে নামা সুলিভান সতীর্থদের কাছ থেকে ঠিকমতো বল পাচ্ছিল না। এরপর দলের অন্যান্যদের সঙ্গে নিজের কানেকশন বাড়ানোর চেষ্টা চালিয়ে যায়। নতুন কম্বিনেশনে খেলতে নেমে একের পর এক সুযোগ পেলে গোল আদায় করতে পারছিল না বাংলাদেশ। ফলে গোল শূন্য ব্যবধানে শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। বিরতির পর আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠেন বাংলাদেশের ফুটবলাররা। সে সুবাদে ম্যাচের ৫৩ তম মিনিটে প্রথমবার পাকিস্তানের জালে বল পাঠানো সম্ভব হয়। চোখ ধাঁধানো এক ফ্রি কিক থেকে গোল আদায় করে বাংলাদেশকে লিড এনে দেন রোনান সুলিভান। নিজের অভিষেক ম্যাচে গোলের দেখা পেয়ে যায় সে। অবশ্য এক গোল করে থেমে যায়নি সুলিভান। ম্যাচের ৬৭ তম মিনিটে নিজের করা দ্বিতীয় গোলের মাধ্যমে বাংলাদেশকে দুই গোলের লিড এনে দেন এ তারকা ফুটবলার। বাম প্রান্ত থেকে সতীর্থের করা ক্রস থেকে আসা বল নিখুঁত হেডে পাকিস্তানের গোলরক্ষককে ফাঁকি দেয় সুলিভান। এরপর পুরো সময়ে আরও কোনো গোল আসেনি। ফলে ২-০ গোল ব্যবধানে জয় নিশ্চিত হয় বাংলাদেশ।

            এ জয়ের মাধ্যমে আপাতত পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। টেবিলের এক নম্বরে থাকা বাংলাদেশের সংগ্রহ সর্বোচ্চ ৩ পয়েন্ট। গ্রুপের অন্য দুই দল ভারত ও পাকিস্তান এখন পর্যন্ত কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। অবশ্য পাকিস্তান একটি ম্যাচ খেলে এখনও মাঠে নামা হয়নি ভারতের।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *