ত্রয়োদশ জাতীয় সংসদ: সংরক্ষিত নারী আসন বিএনপি ৩৬ টি, জামায়াত ১১ টি, এনসিপি ১ টি, স্বতন্ত্র ১ টি

জাতীয় ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের হিসাব নিকাশ। নির্বাচনের প্রাপ্ত আসনের আনুপাতিক হার বিশ্লেষণ করে দেখা গেছে, একক দল হিসেবে বিএনপি এবার বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। দলটি একা পেতে পারে ৩৫ টি সংরক্ষিত নারী আসন। অন্যদিকে, দ্বিতীয় সর্বোচ্চ ১১ টি আসন পেতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

            জাতীয় সংসদের নারী আসনের নির্বাচনের আইন অনুযায়ী, কোনো দল সংসদে যতগুলো আসন পায়, সে সংখ্যাকে ৫০ দিয়ে গুণ করে প্রাপ্ত ফলাফলকে ৩০০ দিয়ে ভাগ করলে সংরক্ষিত আসনের সংখ্যা নির্ধারিত হয়। এ সূত্র অনুযায়ী দলগুলোর অবস্থান দাঁড়ায়, বিএনপি এককভাবে ৩৫ টি আসন পায়। জোট হলে ৩৬ টি সংরক্ষিত নারী আসন বিএনপি দখলে থাকবে। এরপর রয়েছে জামায়াতের অবস্থান। জামায়াত ইসলামী ৬৮ আসনের বিপরীতে ১১ জন নারী প্রতিনিধি পাবেন। এ ছাড়া এসসিপি ১ টি এবং স্বতন্ত্র প্রার্থীরা একজন করে নারী প্রতিনিধি দিতে পারবেন।

            ত্রয়োদশ সংসদে বিএনপি এককভাবে ২০৯ টি আসন পেলে বর্তমানে তাদের প্রতিনিধি সংখ্যা ২০৮ জন (তারেক রহমান বগুড়া-১ আসন ছেড়ে দেওয়ায়)। হিসাব অনুযায়ী বিএনপি পাচ্ছে ৩৪ দশমিক ৬৬ বা ৩৫ টি আসন। তবে ছোট দলগুলো যদি নিজেদের মধ্যে জোট না করে বিএনপি সঙ্গে যুক্ত হয়, দলটির নারী আসনের সংখ্যা বেড়ে ৩৬ এ দাঁড়াতে পারে। অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ১ টি এবং স্বতন্ত্র প্রার্থীরা জোটগতভাবে ১ টি আসন পেতে পারেন।

            নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাছউদ জানিয়েছে, কমিশন দ্রুত সময়ের মধ্যে এ প্রক্রিয়া শেষ করতে চায়। তিনি বলেন, আমরা ঈদের আগে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা করছি। সে অনুযায়ী সব কাজ গুছিয়ে নেওয়া হচ্ছে।

            গত ১২ ফেব্রুয়ারি ২৯৯ টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলে ফলাফল প্রকাশিত হয়েছে ২৯৭ টি আসন। আদালতের নির্দেশে চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফলাফল বর্তমানে স্থগিত রয়েছে। এ ছাড়া প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনে ভোট স্থগিত এবং বগুড়া-৬ আসনে পরবর্তীতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে বড় চমক ছিল আওয়ামী লীগের অনুপস্থিতি। নিবন্ধন স্থগিত থাকায় দলটি নির্বাচনের বাইরে ছিল। মোট ৫০ টি দল নির্বাচনে অংশ নিলে আসন পেতে সফল হয়েছে মাত্র ৯ টি রাজনৈতিক দল। ৪১ টি দল ও ৪ টি অনিবন্ধিত দল কোনো আসন লাভ করতে পারেনি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *