
স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবান জেলা জাতীয় নাগরিক পার্টি-এনসিপি উদ্যোগে রোয়াংছড়ি ও থানছি উপজেলা আহবায়ক কমিটি অনুমোদনের ব্যবস্থা গ্রহন করা হয়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১ টায় জেলা আহবায়ক কমিটির উদ্যোগে ২ টি উপজেলা আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। জেলার রোয়াংছড়ি ও থানছি উপজেলা আহবায়ক কমিটি অনুমোদন দেয় এনসিপি জেলা আহবায়ক কমিটি। এর আগে এনসিপি কেন্দ্রীয় কমিটি লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলা সমন্বয় কমিটি অনুমোদন দিয়েছিল। জেলা ও উপজেলা আহবায়ক কমিটি গঠন ক্ষেত্রে ১২ টি জনগোষ্ঠীর অংশগ্রহন রাখা হয়েছে। এ সময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বান্দরবানে সংসদীয় আসনে এমপি প্রার্থী এএসএম সুজা উদ্দিন। আরো উপস্থিত ছিলেন জেলা আহবায়ক কমিটি আহবায়ক, আহবায়ক প্যানেল, সদস্য সচিব প্যানেল, সাগঠনিক সম্পাদক প্যানেল ও সদস্যগণ।
এ সময় সুজা উদ্দিন বলেন, সম্প্রীতি এ জেলায় সেবা করার জন্য জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত সাথে ১১ দলীয় জোট পক্ষ থেকে এনসিপি দলের আমাকে এমপি প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। আমি বান্দরবান জেলা থেকে জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে বিজয়ী হলে জনতার পরামর্শ ও অংশগ্রহনে পরিবর্তনের উন্নয়ন করা হবে। শুধু তা নয় আমরা দেশের পরিবর্তনে স্বক্রিয় অংশগ্রহন করতে পারবো। জাতীয় নাগরিক পার্টি বিশ্বাস করে, গণতান্ত্রিক প্রক্রিয়ার এ অগ্রযাত্রার বাস্তবায়নে জেলার ৭ টি উপজেলার আহবায়ক কমিটিগুলো সাংগঠনিক ও জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

