
স্টাফ রিপোর্টার, বান্দরবান: রোয়াংছড়ি উপজেলায় সাংগঠনিক সফর করে জেলা এনসিপি। বুধবার (০৭ জানুয়ারি) বিকাল ৩ টায় রোয়াংছড়ি সদরে উপজেলা এনসিপি সাথে মতবিনিময় করেছে। এ মতবিনিময় সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বান্দরবানে সংসদীয় আসনে এমপি প্রার্থী এএসএম সুজা উদ্দিন।
এ সভায় প্রধান অতিথি সুজা উদ্দিন বলেন, সম্প্রীতি এ জেলায় সেবা করার জন্য জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত সাথে ১১ দলীয় জোট পক্ষ থেকে এনসিপি দলের আমাকে প্রার্থী চূড়ান্ত করেছে। আমি বান্দরবান জেলা থেকে জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে জয়ী হলে জনতার পরামর্শ ও অংশগ্রহনে পরিবর্তনের উন্নয়ন করা হবে। শুধু তা নয় আমরা দেশের পরিবর্তনে জনতার অংশগ্রহন করতে পারবো। জাতীয় নাগরিক পার্টি বিশ্বাস করে, গণতান্ত্রিক প্রক্রিয়ার এ অগ্রযাত্রায় বান্দরবানবাসীর আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো। নতুন দেশ গঠনে ও জুলাই সদন বাস্তবায়নের লক্ষে গণভোটে অংশগ্রহন করে হ্যাঁ ভোট প্রদোনের জন্য অনুরোধ করেন।

এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রোয়াংছড়ি উপজেলা এনসিপি আহবায়ক পুহ্লাঅং মারমা। বিশষ অতিথি উপস্থিত ছিলেন এনসিপি জেলা আহবায়ক মংসাপ্রু চৌধুরী, যুগ্ম আহবায়ক বিপ্লব চাকমা, শার্লী মারমা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আসিং মারমা, সদস্য লাল পেক থার বম।

