জাতীয় সংসদ নির্বাচন: চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি দলের নাজমুল মোস্তফা ও জামায়াতের শাহজাহান চৌধুরী মনোনয়ন বৈধ ঘোষণা

পুষ্পেন চৌধুরী, প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম): চট্টগ্রামের লোহাগাড়া-সাতকানিয়া (চট্টগ্রাম-১৫) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন ও জামায়াত মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারী) জেলা প্রশাসক কার্যালয়ে এ মনোনয়ন পত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।

            চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি দলের আহ্বায়ক কমিটির সদস্য ফৌজুল কবির ফজলু জানান, জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ের যাচাই-বাছাই শেষে নাজমুল মোস্তফা আমিনের মনোনয় বৈধ ঘোষণা করা হয়েছে।

            অপরদিকে লোহাগাড়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মো. আসাদ উল্লাহ জানান, জেলা প্রশাসক কার্যালয়ে যাচাই-বাছাই শেষে চট্টগ্রাম-১৫ আসনে জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

            সাতকানিয়া-লোহাগাড়া এ আসনে ৩৪ বছর পর বিএনপি ধানের শীষ প্রতীকে নির্বাচন করছে। ভোটারদের ধারণা, বিএনপি-জামায়াত প্রার্থীর মধ্যে চট্টগ্রাম-১৫ আসনে হাড্ডাহাড্ডি নির্বাচনী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

            গত ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করে প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি এএমএম নাসির উদ্দিন। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক রাজনৈতিক দল ও প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় আগামী ২৯ ডিসেম্বর। মনোনয়ন পত্র বাছাই ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। মনোনয়ন পত্র বাতিলের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে আপিলের তারিখ আগামী ৬ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে ১১ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করতে পারবে ২০ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি ২০২৬। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭ টা ২০২৬ পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭ টা থেকে বিকাল ৪ টা ২০২৬ পর্যন্ত ভোট গ্রহন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *