বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা

স্টাফ রিপোর্টার, বান্দরবান: বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ বান্দরবান ৩০০ নং আসনে বিএনপি, এনসিপি ও বিভিন্ন দলের মোট ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকাল ৫ টার মধ্যে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আরা রিনির কাছে তারা মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ কামরুল আলম, নির্বাচন কর্মকর্তা মো. আবদুল শুক্কুর ও দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

            জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য থেকে জানা যায়, বিএনপি থেকে সাচিং প্রু জেরী, এনসিপি থেকে আবু সাঈদ মোহাম্মদ সুজাউদ্দিন, জামায়েতে ইসলামি থেকে এডভোকেট আবুল কালাম, ইসলামি আন্দোলন বাংলাদেশ থেকে মোঃ আবুল কালাম আজাদ ও জাতীয় পার্টি (কাদের) আবু জাফর মোহাম্মদ ওয়ালীউল্লাহ মনোনয়ন দাখিল করেন। জেলার ৭ টি উপজেলা, ২ টি পৌরসভা ও ৩৪ টি ইউনিয়ন নিয়ে বান্দরবান ৩০০ নং আসনে বাঙালী ১২ টি সম্প্রদায়ের বসবাস। জেলায় পুরুষ ভোটার ১ লক্ষ ৬১ হাজার ৭৭৫ জন, মহিলা ভোটার ১ লক্ষ ৫৩ হাজার ৬৬৭ জন। মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ১৫ হাজার ৪৪২ জন। মোট ভোট কেন্দ্র ১৮৬ টি।

            অপরদিকে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ও অন্যান্য ১৩ টি রাজনৈতিক দলীয় জোট। এ ১৩ টি রাজনৈতিক দলীয় জোট আসন ভাগাভাগি মধ্যে এনসিপি পেয়েছে ৩০ টি আসন। এ আসনের মধ্যে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জামায়াত ইসলামী দলকে ছেড়ে দিয়েছে ১৩ টি দলীয় জোট। বান্দরবান ৩০০ আসন মনোনয়ন পেয়েছে এনসিপি। ‎জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা এএসএম সুজাউদ্দিন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান–৩০০ আসন থেকে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি মনোনীত প্রার্থী শাপলা প্রতীক নিয়ে বৃহত্তর ১৩ দলীয় জোটের প্রতিনিধি হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। সোমবার (২৯ ডিসেম্ব) বিকাল ৫ টায় বান্দরবান জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করেন। ‎এএসএম সুজাউদ্দিন বর্তমানে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সমন্বয়কারী, বৃহত্তর চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং দক্ষিণ এশিয়া বিষয়ক লিড পারসন হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে নীতিনির্ধারক হিসেবে কাজ করেছেন এবং ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্মুখ সারির একজন সক্রিয় নেতৃত্ব হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

            গত ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করে প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি এএমএম নাসির উদ্দিন। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক রাজনৈতিক দল ও প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় আগামী ২৯ ডিসেম্বর। মনোনয়ন পত্র বাছাই ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। মনোনয়ন পত্র বাতিলের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে আপিলের তারিখ আগামী ৬ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে ১১ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করতে পারবে ২০ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি ২০২৬। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭ টা ২০২৬ পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭ টা থেকে বিকাল ৪ টা ২০২৬ পর্যন্ত ভোট গ্রহন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *