সাতকানিয়ায় বিপন্ন প্রজাতির ঈগল উদ্ধার

পুষ্পেন চৌধুরী, প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম): চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা থেকে বিদ্যুৎস্পৃষ্টে আহত একটি বিপন্ন প্রজাতির ঈগল উদ্ধার করে বন বিভাগ। শনিবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার উত্তর ছদাহা এলাকা থেকে পলাশ মেছো জাতের ঈগলটি উদ্ধার করা করেছে।

            জানা যায়, সকালে একটি পুকুরে ঈগলটি মাছ শিকার করতে গিয়ে পুকুরের ওপর দিয়ে যাওয়া হাইভোল্টেজের বিদ্যুৎ সংযোগের সংঙ্গে লেগে ঈগলটি পুকুরে পরে যায়। আহত ঈগলটি দেখতে পেয়ে স্থানীয় যুবক ইকবাল হোসাইন সাকী বন বিভাগকে খবর দিলে তারা ঈগলটি উদ্ধার করে নিয়ে আসেন।

            চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অসুস্থ পলাশ মেছো ঈগলটি (হ্যালিয়েটাস লিউকোরিফাস) উদ্ধার করা হয়। এটি একটি বিপন্ন প্রজাতির পাখি। বর্তমানে এদের আবাসস্থল ও খাদ্য সংকটের কারনে এ প্রজাতির ঈগল হারিয়ে যাচ্ছে। আহত ঈগলটির সুচিকিৎসার জন্য ডুলহাজরা সাফারি পার্কে হস্তান্তর করা হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *